বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খবর সম্পর্কে জানুন এক আর্টিকেলে

আজ আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খবর সম্পর্কে এক আর্টিকেলেই বিস্তারিত জানাবো! বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এটি প্রধানত ঢাকায়অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফোন নাম্বার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স.jpg

এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক রুটের পাশপাশি আভ্যন্তরীণ রুটেও যাত্রী এবং মালামাল পরিবহন করে। পুরোটা জানতে সাথেই থাকুন এবং জেনে নিন আজকের আর্টিকেলে কি কি থাকছে!


ফোন করেই কিভাব পাওয়া যাবে বিমানের টিকিট?

এখন থেকে ফোন করেই কেনা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট। এ জন্য বিমানের নির্দিষ্ট নম্বরে কল করতে হবে। একইভাবে ফোন করে টিকিট বুকিং, ফ্লাইট-সংক্রান্ত তথ্য, যাত্রার তারিখ পরিবর্তনও করা যাবে। 


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, বিমানের ১৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যের যেকোনো টিকিট কিনতে অথবা বুকিং করতে হলে এখন থেকে ০২ ৮৯০১৬০০ এক্সটেনশন ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩ নম্বরে ফোন করা যাবে। টিকিটের মূল্য বিকাশ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। কেনার পর যাত্রীরা টিকিটের কপি ই-মেইল, হোয়াটসআপ, ভাইবার কিংবা ইমোতে পেয়ে যাবেন।


আন্তর্জাতিক রুটের টিকিট কিনতে হলে যাত্রীরা তাঁদের পাসপোর্টের স্ক্যান কপি ই-মেইল অথবা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন। দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে এ সুবিধা পাওয়া যাবে। মোবাইল অথবা ফোনের মাধ্যমে টিকিটের এসব সুবিধা সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া যাবে।


বিমান টিকেট কাউন্টার কোথায়? 

ঠিকানা:হেড অফিস, বলাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লিমিটেড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা- ১২২৯

ফোন: +880 2 8901600

ফ্যাক্স: +880 2 8901392

ইমেইল info@bdbiman.com


অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম কি?

টিকিট বুকিং করার জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপস এর মধ্যে থাকবে ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড, লাইভ খোঁজা ও টিকেট বুকিং এর অপশন, বুকিংয়ের পর অর্থ পরিশোধ করার পদ্ধতি, বুক দেওয়া টিকিটের বিস্তারিত হালনাগাদ। অনলাইনে পেমেন্ট সুবিধা, টু-ফ্যাক্টর সুবিধার নিরাপদ ব্যবস্থা, ইন্টারঅ্যাকটিভ এসএমএস ইমেইল ইত্যাদি।


বিমান অ্যপস

বিমান অ্যপস শুরুতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইমেইল ফোন নাম্বার ইত্যাদি দিয়ে নিবন্ধন করতে হবে। সঠিকভাবে নিবন্ধন করা হলে এখান থেকে ব্যবহারকারীরা সবরকম সুবিধা পাবে। লগ ইন শেষ হলে সার্চ এর শুরুতে ড্যাশবোর্ডে ব্যবহারকারীরা প্রয়োজন সংক্রান্ত নানান তথ্য পাবেন।


টিকিট কেনার জন্য ক্রয় স্থানে ক্লিক করতে হবে ভ্রমণের জন্য জায়গা ও সময় নির্বাচন করে নিন এরপর অনেকগুলো বিমানের নাম চলে আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দের বিমান সিলেক্ট করে নিন। অবশ্যই আপনাকে 24 ঘন্টার মধ্যেই প্রেমেন্ট করতে হবে। তাহলে আপনার টিকেট কনফার্ম করবেন আর যদি 24 ঘন্টার মধ্যে প্রেমের না করেন তাহলে আপনার টিকেট ক্যানসেল করা হবে। আপনি চাইলে আপনার কনফার্ম টিকিট বাতিল করতে পারবেন।


তথ্যাবলি চেক করার পাশাপাশি ভিসা মাস্টার এমক্স নেক্সাস রকেট ও বিকাশের মাধ্যমে লেনদেন এর সুবিধা রয়েছে। এছাড়াও বাংলাদেশি টাকা যেকোনো মুদ্রার মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।


এভাবে আপনি ঘরে বসে খুব সহজে অনলাইনে বিমানের টিকেট বুকিং করতে পারবেন। আপনি চাইলে বিমানের নিদৃষ্ট ওয়েবসাইটে গিয়েও টিকিট বুকিং করতে পারবেন।


আপনার প্রয়োজনীয় কোন তথ্য প্রয়োজন হলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য সমাধান খুঁজে দিতে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করবো কিভাবে? 

বাংলাদেশ বিমানের সকল তথ্য জানতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে বেশ সাজানো-গোছানোভাবে যাত্রীদের জন্য সকল তথ্য উপস্থাপন করা হয়েছে। অন্যান্য তথ্য জানার পাশাপাশি এখন আপনি অনলাইনেই প্রয়োজনীয় টিকেটটি কনফার্ম করতে পারবেন।


ওয়েবসাইটে প্রবেশের পরে আপনার কাজ হচ্ছে মেনুবার থেকে FLIGHT INFO অপশনে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনি Biman Bangladesh Airlines এর সকল Flight Schedule দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে Domestic Flight Schedule এবং International Flight Schedule.


Domestic Flight Schedule এ আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান চলাচলের বিভিন্ন সময়সূচি দেখতে পাবেন। অপরদিকে International Flight Schedule এ আপনি আন্তর্জাতিক ফ্লাইটগুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে ফ্লাইট নম্বর, ছেড়ে যাওয়া ও ফিরে আসার দিন ইত্যাদি যাবতীয় তথ্য দেখতে পাবেন।


প্রয়োজনীয় ফ্লাইটি শিডিউলটি দেখে নিয়ে আপনি যদি টিকেট কনফার্ম করতে চান তবে Option Town ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে আসার পরে আপনাকে প্রাথমিকভাবে ৩ টি তথ্য দিতে হবে। যেগুলো হচ্ছে:


  • PNR/ Vendor Locator
  • Last Name
  • Email


এ তথ্যগুলো দেয়ার পরে আপগ্রেড অপশনে ক্লিক করেই আপনি টিকেট ক্রয়ের পরবর্তী ধাপে চলে যাবেন এবং আপনার টিকেটের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। আর এভাবেই আপনি খুব সহজে ঘরে বসেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করতে পারেন।


ইতি কথা

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের পরবর্তী আয়োজনে আপনাকে স্বাগতম। আর হ্যাঁ..সাইটে চোখ রাখতে ভুলবেন না কিন্তু।

*

Post a Comment (0)
Previous Post Next Post